সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভালোবাসা দিবসে স্ত্রীকে কিডনি দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক :

ভালোবাসা দিবস সামনে রেখে নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচিয়েছেন স্বামী।

ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে গতকাল ১৩ ফেব্রুয়ারি ৪৮ বছর বয়সি নরমতি সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।

সারা ধেঙ্গা দুই বছর আগে একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান। ওষুধ খাওয়া ও অন্য কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। তাকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন চিকিৎসকরা।

গত দুই বছর ধরে ডায়ালাইসিসে ছিলেন তিনি। কিছু জটিলতার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে এবং তার স্বাস্থ্যেরও অবনতি হয়। এ অবস্থায় দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল।

এ পরিস্থিতিতে নরমতি সারা ধেঙ্গার স্বামী রাম কুমার থাপা স্ত্রীকে তার কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। সোমবার সফল কিডনি প্রতিস্থাপন হয়। কিডনি প্রতিস্থাপনের পর দুজনই সুস্থ আছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930