মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আ.লীগ কখনো একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেনি

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেনি। ১৯৭৫ সালে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে যে দল গঠন করা হয়েছিল, তা একদল নয়, সেটা জাতীয় দল। সব দলের সমন্বয়ে সেটা ছিল জাতীয় দল।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ‘আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে দেশের নির্বাচনব্যবস্থা ধ্বংস করেছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আবারও বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই, তাদের দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান দরখাস্ত দিয়ে যে দলে যোগ দিয়েছিলেন, সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেতাদের নেই।’

বিএনপি জঙ্গিবাদের ঠিকানা মন্তব্য করে তিনি বলেন, ‘আজকে সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক অপশক্তি ও জঙ্গিবাদের ঠিকানা বিএনপি। তাদের নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি কাজ করছে। আবারও তারা আগুন সন্ত্রাসের চেষ্টা করছেন। এ অপশক্তি ও আগুন সন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১