-
- শিক্ষাঙ্গন, সারাদেশ
- লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
- আপডেট : আগস্ট, ২৫, ২০১৭, ৪:৩৯ পূর্বাহ্ণ
- 573 জন পড়েছেন
আকাশবার্তা ডেস্ক :
বরগুনায় শিক্ষিকাকে পাষবিক নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লক্ষ্মীপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
উত্তর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন বাবুলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ বক্তৃতা করেন, রুহুল আমিন মাষ্টার, মোশারফ হোসেন চৌধুরী, আলাউদ্দিন আলো, কাজী মোস্তাফা কাজল, সবিতা রাণী পাল, নুর নাহার মুন্নি, কৃষ্ণ চন্দ দাস প্রমুখ।
এ সময় বক্তারা দাবী করেন, শিক্ষিকাকে পাষবিক নির্যাতনের সাথে জড়িতদের শিগগির গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে। যাতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর চিন্তা করারও সাহস না পায় কেউ।
তারা আরো বলেন, আমরা শিক্ষাঙ্গণে শিক্ষা নিয়ে থাকতে চাই, রাস্তায় আন্দোলনরত নয়। তবে আমাদের রাস্তায় নামালে প্রয়োজনে রাস্তায় থাকবো তবু নিজের অধিকার আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে পাষবিক নির্যাতন করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সারাদেশের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরেও এ কর্মসূচি পালন করা হয়।
এই বিভাগের আরও সংবাদ