মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার প্রমাণ নেই : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন সমর্থন দিয়ে আসলেও সামরিক সহায়তা দিয়েছেন এমন প্রমাণ নেই।

শুক্রবার (২৪) তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ সমর্থন চীনের বিপরীতেই যাবে। বেইজিংয়ের অর্থনৈতিক অবস্থায় প্রভাব পড়বে।

দুই দেশের অস্ত্র সহায়তার ব্যাপারে বাইডেন বলেন, আমি অনুমানও করি না, দেখিনি। তবে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের মতো বড় কোনো উদ্যোগ নেবে, সেটা আমি প্রত্যাশা করি না। এমন কিছু হলে আমরা প্রতিক্রিয়া জানাব।

চীন যদি প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করে সেটি রেড লাইন অতিক্রম হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এটা তখন একটি লাইনই হবে, যা সবাই অতিক্রম করতে চাইবে। যদি কেউ এমনটি করে, তার ওপর আমরা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করব।

চীন-রাশিয়ার বন্ধুত্ব ও দুই দেশের সহায়তার ব্যাপারে এক প্রশ্নের উত্তরে এ ডেমোক্র্যাট নেতা বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। এ বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। তাদের অর্থনৈতিক পরিস্থিতি আগামী গ্রীষ্মে কী হতে পারে, সে ব্যাপারে সতর্ক করেছি।

সিএনএন’র খবরে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের জন্য চীন রাশিয়াকে সামরিক ড্রোন, গোলাবারুদ ও অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনায় রেখেছে। কিন্তু বেইজিং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ত এখনও নেয়নি। দুই দেশের আলোচনা চলছে।

কিন্তু চীনের দাবি, রাশিয়াকে যুদ্ধের জন্য কোনো সামরিক সহায়তা দেওয়ার ইচ্ছা তাদের নেই। কিন্তু ইউক্রেনকে যাতে পশ্চিমারা অস্ত্র না দেয়, সে ব্যাপারে সতর্ক করছে দেশটি। সূত্র: ব্লুমবার্গ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১