বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও বিসিএস শিক্ষা ক্যাডারের মহাসচিব শাহেদুল খবীর চৌধুরী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন তিনি।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুলের ভাষ্য, বৃহস্পতিবার রাত দশটার দিকে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। তখন টহল পুলিশের মিস ফায়ারে আহত হন তিনি। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে ২১টি স্প্লিন্টার রয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০