রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ইসলাম ধর্ম গ্রহণ করে যা বললেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রি

আকাশবার্তা ডেস্ক :

আজ থেকে প্রায় ২০ বছর আগে হেইগি একইসঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন ফাদার হিলারিয়ান হেইগি। তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি।

সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের ক্যালেফোর্নিয়ার  শীর্ষ এই পাদ্রি।

ফাদার হিলারিয়ান হেইগি বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মানাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

পবিত্র কোরানের আয়াত অবলম্বনে হেইগি তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো।’

মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখে করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১