রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে চিকিসৎকদের প্রাইভেট চেম্বারের মতো ফি’র বিনিময়ে রোগী দেখার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় বলা হচ্ছে, মার্চ থেকে চিকিৎসকরা চেম্বার করবেন। ফি নেওয়া হবে সর্বোচ্চ ৩০০ টাকা। এ ধরনের সংবাদে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি বলেন, তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও এর প্রক্রিয়া এখনও চলছে। বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এখনও পর্যন্ত চিকিৎসকের ফি কত হবে, কতটি হাসপাতালে এই সেবা চালু হবে, সেটি ঠিক করা হয়নি। কমিটি পর্যালোচনা শেষে যে সিদ্ধান্ত নেবে, তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত ২৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, সরকারি চিকিৎসকদের কর্মসময়ের পর হাসপাতালেই ব্যক্তিগত রোগী দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। ১ মার্চ থেকে এই ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ শুরু হবে। এর উদ্দেশ্য হলো চিকিৎসকদের তাদের কর্মস্থলে রাখা এবং তরুণ চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১