সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান তিনি। এরআগে বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো আহত হন অটোরিকশা চালক কামাল হোসেন, যাত্রী আনোয়ারা বেগম, আবুল হাসান, মো. বদরুদ্দোজা।

এরমধ্যে কামাল, আনোয়ারা ও হাসান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আলাউদ্দিন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় চন্দ্রগঞ্জ থেকে অটোরিকশাযোগে নিহত আলাউদ্দিন ও আহতরা লক্ষ্মীপুর শহরে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলাউদ্দিন ও বদরুদ্দোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, আশঙ্কাজনক অবস্থায় আলাউদ্দিন ও বদরুদ্দোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। এরমধ্যে আলাউদ্দিন ঢাকা নেওয়ার পথে মারা গেছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও সিএনজি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031