রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক :

ওয়ানডে সিরিজে ঘরের মাঠে কোনো প্রতিপক্ষই স্বাগতিক বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি। টাইগারদের সেই রেকর্ড এখন হুমকির মুখে। মিরপুরে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে চট্টগ্রামে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে তাই বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

সোমবার (৬ মার্চ) বেলা ১২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

রঙ্গনা হেরাথ সেরাটা ঢেলে দেয়ার কথা বললেও সাগরিকায় ইংল্যান্ডের হারানো এতটা সহজ হবে না। পয়মন্ত এই ভেন্যুতে অনেক সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ভেন্যু বাংলাদেশের জন্য আতঙ্কে রূপ নিয়েছে। বিশেষ করে ব্যাটিংবান্ধব এই ভেন্যু তার রূপ বদলে ফেলেছে। মাত্র তিন মাস আগে এই ভেন্যুতে নিজেদের ওয়ানডে ইতিহাসে ভারতের কাছে দ্বিতীয় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ব্যাটিং পিচের সুবিধা নিয়ে ইংল্যান্ড কী করতে পারে সেটা মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেই প্রমাণ করেছে। ফলে চট্টগ্রামের উইকেট একই রকম হলেও বাংলাদেশের হোয়াইটওয়াশের এড়ানোর সুযোগ ক্ষীণই বলা চলে। তার সঙ্গে ইংলিশদের বিপক্ষে এই মাঠে তারা পরিসংখ্যানেও পিছিয়ে। ৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে একটি, বাকি দুটি ম্যাচ জিতেছে সফরকারী ইংল্যান্ড।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১