সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন আ.লীগ মনোনীত মো. শাহজাহান

আকাশবার্তা ডেস্ক :

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. শাহজাহান। শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অপর তিন প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহেরের সহধর্মীনি নাজমা সুলতানা চৌধুরী ও জেলা আওয়ামীলীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মতলব মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার হোমায়রা বেগম মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। এতে আগামী ১০ সেপ্টেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছেনা।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া মো. শাহজাহান লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন জানান, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অকুন্ঠ সমর্থন জানিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। তিনি বলেন, প্রিয়নেত্রী ভবিষ্যতে অবশ্যই আমার এই ত্যাগের মূল্যায়ন করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930