সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

পুতিনকে গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক : সাংবাদিকদের বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এই গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

পরোয়ানা প্রসঙ্গে বাইডেন বলেন, এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো।

ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া জোরপূর্বক ইউক্রেনের শিশুদের দখলকৃত অঞ্চল থেকে বের করে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে আইসিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

যদিও রাশিয়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে মূল্যহীন হিসেবে আখ্যায়িত করেছে। কারণ রাশিয়া আইসিসির আওতাভুক্ত দেশ নয়। তবে যুক্তরাষ্ট্রও আইসিসির আওতাভুক্ত দেশ নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031