রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

মস্কো পৌঁছালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক :

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২০ মার্চ) সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ায় গেলেন চীনা প্রেসিডেন্ট।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে দেশ দুইটির প্রধানের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।

সূত্র বলছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তির বার্তার যে প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটিও আলোর মুখ দেখতে পারে শির এই সফরের মাধ্যমে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১