সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দিঘলী ইউপি সচিবের অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের সচিবের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ভুক্তভোগিরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিঘলী ইউপি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, পরিষদের বিভিন্ন কার্যক্রমে তার স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত টাকা আদায়, হয়রানি এবং অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায় স্থানীয়রা। এরআগে ইউপি কার্যালয়ের প্রধান গেইটে তালা লাগান বিক্ষুব্ধরা।

ইউনিয়নের দূর্গাপুর গ্রামের ফজলুল হক মেস্ত্রী বাড়ির মো. খোরশেদ আলম জানান, তার ভাইয়ের মৃত্যু সনদ নিতে তাকে ব্যাপক হয়রানি করা হয়েছে। মৃত্যু সনদে ভুল করেছেন কর্তৃপক্ষ অথচ তা সংশোধনে হয়রানি এবং অতিরিক্ত টাকা গুণতে হয়েছে তাকে। এদিকে একই ইউনিয়নের সানকিভাঙ্গা জমাদার বাড়ির বাবুলের স্ত্রী মিনোয়ারা বেগম জানান, জন্ম নিবন্ধনের একটি শব্দ সংশোধনে তার থেকে দুইশ’ টাকা চাওয়া হয়। অথচ তার পক্ষে ওই টাকা পরিশোধ করা সম্ভব নয়। পূর্ব দিঘলী ভূঁইয়া বাড়ির আব্দুল খালেক জানান, তার সন্তানের জন্ম নিবন্ধনে ইউপি সচিব তার থেকে এক হাজার টাকা দাবি করেন। জামিরতলী মজিদ পাটওয়ারী বাড়ির হোসাইন মাহমুদ মোহন জানান, ট্রেড লাইসেন্সের জন্য সচিব তার কাছ থেকে ৪৫ হাজার টাকা দাবি করেন।

ইউনিয়ন পরিষদর কার্যালয়ের একটি সূত্র জানায়, সচিব মিজানুর রহমান অযথা সাধারণ মানুষকে হয়রানি করেন। তিনি ব্যাপক অনিয়মের সাথে জড়িত। পরিষদের সচিব মিজানুর রহমান ভবানীগঞ্জের আব্দুল্যাহপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে সচিব মিজানুর রহমান জানান, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তিনি যা করেছেন সব সরকারি বিধি মোতাবেক করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930