শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সুধারাম থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর সুধারাম থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ মো. ফয়সাল প্রকাশ বেলায়েত নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। রোববার দুপুরে সুধারাম থানাধীন চরকাউনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলায়েত (৩৪) একই এলাকার আবুল মোকারম ভূঁইয়ার ছেলে। র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমার নেতৃত্বে চরকাউনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধ অস্ত্রধারী মো. ফয়সাল প্রকাশ বেলায়েত দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি টর্চ লাইটসহ আটক করতে সক্ষম হন।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১