মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

তেল উৎপাদন কমিয়ে দিয়েছে সৌদি-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমিয়ে দিয়েছে। মূলত সৌদি আরবের নেতৃত্বে তেল উৎপাদনকারী শীর্ষ দেশগুলো সমন্বিতভাবে এই সিদ্ধান্ত নেয়।

সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে পুতিন সরকার। খবর এনডিটিভির।

জানা যায়, মে মাস থেকে চলতি বছরের শেষ পর্যন্ত সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া এবং ওমান প্রতিদিন ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কম করবে। যা গত বছরের অক্টোবরে ওপেক প্লাসের দৈনিক ২০ লাখ ব্যারেল উৎপাদন কমানোর পর থেকে এটিই সবচেয়ে বড় হ্রাসের ঘটনা।

ওপেক প্লাসের সদস্য পুতিন সরকার বলেছে, তারাও এই বছরের শেষ পর্যন্ত প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর বিষয়টি বর্ধিত করছে। এছাড়া উৎপাদন কমানোর পদক্ষেপকে ‘দায়িত্বশীল এবং প্রতিরোধমূলক পদক্ষেপ’ বলেও অভিহিত করেছে দেশটি।

সৌদি আরবের সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, তেলের বাজারের স্থিতিশীলতাকে সমর্থন করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে’ জোর দিয়ে বলেছেন সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

এদিকে তেল-উৎপাদনকারী শীর্ষ দেশগুলো আলাদা করে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। এই অনুযায়ী, সৌদি আরব প্রতিদিন ৫ লাখ ব্যারেল, ইরাক ২ লাখ ১১ হাজার ব্যারেল, সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ৪৪ হাজার ব্যারেল, কুয়েত ১ লাখ ২৮ হাজার ব্যারেল, আলজেরিয়া ৪৮ হাজার ব্যারেল এবং ওমান ৪০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে।

বিশ্বের শীর্ষ জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্র উৎপাদনকারী যারা ওপেক প্লাস নামে পরিচিত, তাদের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোমবার। আর এর একদিন আগেই তেলের উৎপাদন কমানোর ঘোষণা সামনে এলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১