মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বঙ্গবাজার অগ্নিকাণ্ড : ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

আকাশবার্তা ডেস্ক :

স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। ঈদকেন্দ্রিক কেনাবেচনায় মুখর হয়ে ওঠার আগে ভয়াবহ এ আগুনে পুড়েছে ব্যবসায়ীদের সহায়-সম্বল। আগুনে সব হারিয়ে বহু ব্যবসায়ী এখন শুধু আহাজারি করছেন। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে তাদের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় মোট ৫০টি ইউনিট।

একপর্যায়ে ফায়ারের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও তাদের হেলিকপ্টার। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ঢাবির হল থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। তবে চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ। পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট পানি ছিটানোর কাজ অনেক ব্যাহত হয়েছিল। এখন পানি দেওয়ার কাজ চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে। এছাড়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে।

অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ীরা যতটুকু সম্ভব তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তারা মালামালগুলো রাস্তায় জড়ো করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১