মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বাংলাদেশের অর্থনীতি পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে তুলনীয় নয়

অর্থ বাণিজ্য ডেস্ক :

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার বলেছেন, বাংলাদেশের অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ আছে। তবে বাংলাদেশের অর্থনীতি পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে তুলনীয় নয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে দক্ষিণ এশিয়ার ওপর বিশ্বব্যাংকের সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস শীর্ষক প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

হ্যানস টিমার বলেন, আমি মনে করি আর্থিক খাতের সংকট হচ্ছে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ ও বৈদেশিক লেনদেনে বড় অঙ্কের ঘাটতি। ডলারের অনেক বিনিময় হার আর্থিক খাতে বিকৃতি তৈরি করছে। এডহক ভিত্তিতে একেক সময় একেক রকম বিনিময় হার নির্ধারণ না করে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেয়া উচিত। উচ্চমাত্রার খেলাপি ঋণ আর্থিক খাতের বড় সংকট।

তৈরি পোশাকের মতো অন্যান্য রপ্তানি খাতে সমান মনোযোগ দিয়ে সামগ্রিক রপ্তানি বাড়ানোর পরামর্শ দেন এ অর্থনীতিবিদ।

দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, আর্থিক সংস্থান সীমিত হওয়া ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আর্থিক পরিস্থিতির সংকোচন এ অঞ্চলের দেশগুলোর প্রবৃদ্ধির সম্ভাবনাকে দুর্বল করে ফেলেছে। ২০২৩ সালে দক্ষিণ এশিয়াতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ, যা গত বছর ছিল ৫ দশমিক ৯ শতাংশ। চলতি অর্থবছর বিবেচনায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভারতে ৬ দশমিক ৩ শতাংশ।

এতে আরও বলা হয়, বাংলাদেশে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ শতাংশ। ভুটান, নেপাল ও পাকিস্তানে প্রবৃদ্ধি হবে যথাক্রমে- ৪ দশমিক ৫, ৪ দশমিক ১ ও শূন্য দশমিক ৪ শতাংশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১