রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক :

ছয় বছর পর আবারও বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পরপরই র‍্যাংকিংয়ে সেরা হওয়ার কাছাকাছি চলে আসে লিওনেল স্কালোনির দল।

গত ফিফা উইন্ডোতে পানামা ও কুরাসাওকে হারানোর পর ব্রাজিলকে হটিয়ে সিংহাসনে বসলো বিশ্বচ্যাম্পিয়নরা।

সবশেষ ফিফা উইন্ডোর আগে শীর্ষে ছিল ব্রাজিল। তবে মরক্কোর কাছে হেরে অঘটনের জন্ম দেয় সেলেসাওরা। র‍্যাংকিংয়েও এর প্রভাব পড়ে। শীর্ষস্থান থেকে তিনে নেমে যায় পাঁচবারের বিশ্বজয়ী দল। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

ব্রাজিলের তুলনায় এবারের ফিফা উইন্ডোটা দারুণভাবেই কাটিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায় তারা। পরের ম্যাচে কুরাসাওকে উড়িয়ে দেয় ৭-০ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। যার ফলে বছরের প্রথম প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা।

সেরা দশে ব্রাজিলের অবস্থান বাদে বাকি জায়গাগুলো অপরিবর্তিতই আছে- চারে বেলজিয়াম, পাঁচে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ডস, সাতে ক্রোয়েশিয়া, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে স্পেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১