সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগঞ্জে পশুর হাটের টোল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা পঁচা মার্কেটে পশুর হাটের টোল আদায়ের বিরোধ করে দু’গ্রুপের সংঘর্ষে ব্যবসায়ীসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় মন্তাজ মিয়া নামে এক ব্যক্তি বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
মামলার বাদি মন্তাজ মিয়া জানান, স্থানীয় ৬/৫ জন ব্যবসায়ী পঁচা মার্কেটে মৌসুমী গরু বিক্রয় করেন। ক্রয়কৃত ব্যবসায়ী থেকে আদায়কৃত টোল উভয় গ্রুপের মধ্যে সমবন্টনে সমঝোতা হয়।

রোববার সকালে প্রতিপক্ষ ইলিয়াছ ও নাছের হোসেনের নেতৃত্বে তাকেসহ ব্যবসায়ী বাবু, জাহাঙ্গীরসহ ৬ জনকে আহত হয়। এ সময় ব্যবসায়ী বাবুর নগদ টাকা লুটসহ তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।

প্রতিপক্ষ ইলিয়াছ হোসেন ও জাকির হোসেন জানান, টাকা লুট, হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর একটি সাজানো ঘটনা।

ইজারাবিহীন সড়কের পার্শ্বে পশুহাটের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়। সড়কটি মুক্ত রাখার জন্য স্থানীয় চেয়ারম্যানের আদেশে পশুরহাট স্থানান্তরের জন্য অনুরোধ করেছি।

ইউপি চেয়ারম্যান বশির আহম্মদ জানান, নির্মাণাধীন সড়কটি ভেঙ্গে যাওয়ার আশংকা তিনি পশুরহাট বসানোর জন্য নিষেধ করি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু ইউসুফ জানান, পঁচা মার্কেটে পশুরহাটের ইজারা নেই। তিনি জানান, ইজারাবিহীন পশুরহাট বসানো বেআইনী।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক আশ্রাফুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930