মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইউক্রেনে রুশ হামলায় নিহত সাড়ে ৮ হাজার বেসামরিক নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে আট হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের অধিকাংশই ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকার বাসিন্দা। খবর ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ওএইচসিএইচআর এর তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত ও ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন।

ওএইচসিএইচআর জানিয়েছে, এই সংখ্যা আরও বেশি হতে পারে। তীব্র সংঘাতের কারণে কিছু জায়গা থেকে তথ্য পেতে দেরি হয়েছে। এছাড়া কিছু তথ্য এখনো গোপন রাখা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ডোনেটস্ক ও লুহানস্কে মারা গেছেন ৩ হাজার ৯২৭ জন।

এদিকে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বিশ্বাস করে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পাল্টা হামলা বিলম্বিত করতে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন।

সংস্থাটির মতে, রাশিয়ার প্রেসিডেন্ট এর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটি বেছে নিতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১