সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৫

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীতদিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ চারজন মারা যায়। এ সময় বাসের চালক জাগের হোসেনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। ফেরার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসচালক নেশাগ্রস্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়েছে। আরও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031