শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭, আটক ২

আকাশবার্তা ডেস্ক :

মঙ্গলবার (২৯ আগষ্ট) ভোর সাড়ে ৫টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় একটি কার্ভাড ভ্যানে তল্লাশী চালিয়ে ১৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭ এর ফেনী ইউনিট। এ সময় ওই কার্ভাড ভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে দুপুরে চন্দ্রগঞ্জ থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়।

চন্দ্রগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই নারায়ণ চন্দ্র র‌্যাবের বরাত দিয়ে জানান, কুমিল্লা থেকে একটি কার্ভাড ভ্যানে করে বিপুল পরিমাণ ফেনসিডিল লক্ষ্মীপুরের রায়পুরে নেওয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের সদস্যরা কার্ভাড ভ্যানটিকে লক্ষ্য করে পিছনে ছুটে। একপর্যায়ে ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে পৌঁছলে র‌্যাব সদস্যরা কার্ভাড ভ্যানটি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীকালে কার্ভাড ভ্যানটির ভিতর থেকে ১৪’শ বোতল ফেনসিডিল উদ্ধার এবং কার্ভাড ভ্যানের ড্রাইভার ও হেলপারকে আটক করেন।

আটককৃতরা হলো, কুমিল্লা জেলার মুরাদনগর থানার কোরবানপুর গ্রামের মৃত বাবর আলীর পুত্র নুরনবী (৬০) ও একই জেলার সদর দক্ষিণ থানার নির্বয়পুর গ্রামের অলিম উল্যার পুত্র মনির (২৫)। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১