মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক :

ইয়েমেনের রাজধানী সানার একটি স্কুলে রমজান উপলক্ষে অনুদান বিতরণের সময় পদদলিত হয়ে অন্তত ৭৮ জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দেশটির কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।

সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে সানার বাব-আল-ইয়েমেন এলাকার বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। মুসলিমদের পবিত্র মাস রমজান প্রায় শেষ। সামনে তাদের ঈদ। এই উৎসবের খরচ মেটাতে অনেকে অনুদান নিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, স্কুলটিতে জনপ্রতি মাত্র ৯৫৪ টাকা (৯ মার্কিন ডলার) অনুদান নিতে শত শত মানুষ ভিড় জমায়। পরে পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুদান বিতরণে দায়ী ব্যক্তিদের আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১