সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মে মাসেও তীব্র তাবদাহে পুড়বে দেশে, হতে পারে ঘূর্ণিঝড়

আকাশবার্তা ডেস্ক :

মে মাসেও দেশে তাপপ্রবাহ বয়ে যাবে। এ সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এপ্রিল মাসের তুলনায় মে মাসে দেশব্যাপী বৃষ্টিপাত বৃদ্ধিসহ বঙ্গোপসাগরে কয়েকটি লঘুচাপের সাথে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

আবহাওয়া পরিস্থিতিতে মে মাসে যা যা ঘটবে

মে মাসে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখি ঝড় হতে পারে।

মে মাসে দেশে একটি তীব্র তাপপ্রবাহ বা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এছাড়া দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি দুইটা পূর্বাভাস দেই। এর মধ্যে এক মাসওয়ারি একটা এবং তিন মাসওয়ারি একটা। মাসওয়ারির পূর্বাভাসটা প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে দেওয়া হয়। আর তিন মাসওয়ারি পূর্বাভাসটা তিনমাস অন্তর অন্তর দেওয়া হয় এবং প্রত্যেক মাসেই সেটা আপডেট করা হয়।

তিনি বলেন, তিন মাসওয়ারি রিপোর্টটা এখন পর্যন্ত ঠিক আছে। তবে আগামী মাসের ২ তারিখ আপডেট করা হবে। মে মাসের প্রথম দিকে দেশে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। সাথে তাপদাহও থাকবে এবং লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাসও রয়েছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031