রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে মেয়র পদে তার মা জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ বলেও ঘোষণা করা হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকালে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।

ফরিদুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে ঋণখেলাপি হিসেবে তার নাম থাকায় মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, যেই ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় সে ঋণ পরিশোধ করা হয়েছে। ঋণ পরিশোধের বিষয়টি ব্যাংক কর্মকর্তারাও নির্বাচন কর্মকর্তাকে নিশ্চিত করেছেন।

তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তিনি ঋণখেলাপি সেজন্য তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এদিকে নির্বাচনে প্রার্থী হিসেবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে অবশ্য তাকে শর্তসাপেক্ষে ক্ষমাও করে আওয়ামী লীগ। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১