সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

মায়ানমারে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

আকাশবার্তা ডেস্ক :

মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার সকালে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে মায়ানমারের মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ অবিলম্বে এ হত্যা বন্ধ করার জোর দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের সাগর, ইয়াসিন আরাফাত পাবেল, জাহিদুল ইসলাম শুভ, কায়ছার, খালেদ মাহমুদ অন্তর প্রমুখ।

মানববন্ধনে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ এইড ও বিকেবি ক্লাবও অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031