সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাতীয় নির্বাচনও গাজীপুরের মতো সুষ্ঠু হবে

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনও গাজীপুরের মতো সুষ্ঠু হবে।

রবিবার (২৮ মে) নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন ইসি মো. আলমগীর।

তিনি আরও বলেন, ভোট আয়োজন করা হয় দেশের সংবিধান ও আইন অনুযায়ী। কোনো সংস্থা নির্বাচন কমিশনকে নিয়ে কী বললো সেটা আমাদের দেখার বিষয় না। একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা ইসির দায়িত্ব।

তিনি বলেন, একটা নির্বাচনের প্রস্তুতি নিতে হয় অনেক আগে থেকে। আমেরিকার ভিসা নীতি কী হয়েছে আমাদের সেটা দেখারই সুযোগ হয়নি। কারণ আমরা নির্বাচন নিয়েই ব্যস্ত ছিলাম। গাজীপুর সিটি নির্বাচনে ভোটের পর প্রার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবারই ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। সবাই দায়িত্বশীল আচরণ করেছেন বলে জানান তিনি।

মো. আলমগীর বলেন, নির্বাচনে যারা আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটাররাও যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সবকিছুই করা হবে।

তিনি আরো বলেন, যারা সমালোচনা করেন তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যেই হোন না কেন ইসি ব্যবস্থা নিবে। ফলাফল ঘোষণা নিয়ে তিনি বলেন, চারটি নির্বাচনী এলাকার রেজাল্ট দিতে সময় লাগে। একেকটা পদে অনেকজন করে দাঁড়িয়েছেন তাই ঘোষণা করতে সময় লেগেছে। জনগণকে জানানোর কিছু প্রক্রিয়া আছে। সব যাচাই বাছাই করে দেখার পরই ঘোষণা দেয়া হয়েছে। তবে ইভিএমের ফলাফল সন্ধ্যার মধ্যেই পেয়ে গেছি।

তবে নির্বাচন কমিশন (ইসি) মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান, এজন্য সরকারের বা কোন পক্ষের কাছ থেকে কোন চাপ কখনোই আসেনি বলে উল্লেখ করেন আলমগীর।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ মে) রাতে এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাংলাদেশের বিষয়ে নতুন ভিসা নীতি ঘোষণা করেন। এতে ব্লিঙ্কেন বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারায় একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এ নীতির অধীন বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য যারা দায়ী বা জড়িত থাকবে, সেসব বাংলাদেশির ভিসা নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930