সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে

আকাশবার্তা ডেস্ক :

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে আফতাবনগরে গরুর হাট বসাতে কোনও বাধা নেই না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৪ জুন) বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপরদিকে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।

এর আগে গত ১৫ মে কোরবানি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট না বসানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। পরিবেশ সংরক্ষণের দাবিতে জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটির প্রধান ভূমি কর্মকর্তা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ইস্টার্ন হাউজিং ও ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত এক সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ইজারা বাতিলের বিষয়ে রুল জারি করেন আদালত। গত ২২ মে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এরই ধারাবাহিকতায় রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশের মেয়াদ আরও ২ মাস বৃদ্ধি করেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, গত ২ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ) পক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তার সইয়ে সংস্থার সম্পত্তি বিভাগ ইজারা/বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র ঘোষণা করে। দরপত্রে ঈদুল আজহার দিনসহ ৫ (পাঁচ) দিন গরুর হাটের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে রাজধানীর বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ ইস্টার্ন হাউজিং-আফতাব নগরের ব্লক-বি থেকে এইচ পর্যন্ত খালী জায়গায়সহ উত্তর সিটি করপোরেশনের ৭টি স্থানে কোরবানির গরু বিক্রির জন্যে বাজারের ইজারা আহ্বান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930