মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অভিভূত বিমান যাত্রীরা

আকাশবার্তা ডেস্ক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য বৈশিষ্ট্য প্রত্যক্ষ করলেন সাধারণ যাত্রীরা। তারা জাতীয় পতাকাবাহী বিমানে প্রধানমন্ত্রীর সহযাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন।

সুইজারল্যান্ডের জেনেভায় ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে ফ্লাইটে যখন শেখ হাসিনা নিজেই যাত্রীদের সঙ্গে দেখা করলেন, তখন তারা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন। শেখ হাসিনা একের পর এক আসনে গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সেইসঙ্গে কথা বলেন যাত্রীদের সঙ্গেও।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ফ্লাইটে যাত্রীরা তাদের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে বিস্মিত ও অবাক হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। যাত্রীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার সঙ্গে যাত্রীরা ছবি তুলতে চাইলে তিনি যাত্রীদের অনুরোধ মেনে নেন। তিনি শিশু যাত্রীদের সঙ্গে স্নেহ দিয়ে কথা বলেন। কিছুক্ষণ তাদের সঙ্গে মজার গল্প করেন এবং কয়েকটি শিশুকে কোলে তুলে নেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে গত সাড়ে ১৪ বছরে দেশের অপ্রত্যাশিত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কয়েকজন যাত্রী তাদের মতামত তুলে ধরেন। কয়েকজন যাত্রী প্রধানমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা, সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

প্রসঙ্গত; প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ থেকে ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগ দিতে ১৩ জুন সুইজারল্যান্ডের জেনেভায় যান। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে তিনি (বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪০ মিনিট) জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১