রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বহির্বিশ্বের পরামর্শে নির্বাচন হবে না

আকাশবার্তা ডেস্ক :

বহির্বিশ্বে পরামর্শ অনুযায়ী নির্বাচন হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা কারো ভিসা নীতির দিকে নজর দিয়ে নির্বাচনে যাচ্ছি না। আমাদের নজর সংবিধানের দিকে। জনগণের দিকে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে ঢাকার শামীবাগ ইসকন আশ্রমে শ্ৰী শ্ৰী জগন্নাথদেবের রথযাত্ৰা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্ৰধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ কিছু মহল নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে। তারা অধাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে। তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন মানে আওয়ামী লীগ নির্বাচনে হেরে যাওয়া।

‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’ রবীন্দ্রনাথের উক্তিটি তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে হেরে গিয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে তিনি বলেন, টিআইবি ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ৭৭ জন মারা গেছে বলে তথ্য দিয়েছে । পরে দেখা গেলো ৬৬ জন ছাত্র মাদ্রাসায় ক্লাস করতেছে।

অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে ভারতীয় হাইকমিশনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। তার পরিবর্তে ছিলেন ভারতীয় হাইকমিশনের ইন্দারি গান্ধী কালচারাল সেন্টার এর পরিচালক মৃন্ময় চক্রবর্তী। বাংলাদেশ ইসকন সাধারণ সম্পাদক ও ইসকন শামীবাগের অধ্যক্ষ চারু চন্দ্র দাশ ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইসকন যুগ্ম-সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী। তিনি ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে বলেন, ঢাকার ইসকন স্বামীবাগ আশ্রমে ইয়োগা সেন্টার ও ছাত্র হোস্টেল নির্মাণের জন্য বিশেষ সহযোগীতা প্রার্থনা করেন। সেই সঙ্গে সুষ্ঠুভাবে জগন্নাথদেবের রথযাত্রা পালনে জাতীয় ছুটি দাবি করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১