সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

শুধু অনিয়ম হওয়া কেন্দ্রের ভোট বাতিল করতে পারবে ইসি

আকাশবার্তা ডেস্ক :

গাইবান্ধার-৫ সংসদীয় আসনের মত আর নির্বাচন কমিশন পুরো সংসদীয় আসনের নির্বাচন বন্ধ করতে পারবে না, তার বদলে যে কটি কেন্দ্রে অনিয়ম প্রতিয়মান হবে সেসব কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা দিয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিল-২০২৩’ পাস হলো জাতীয় সংসদে।

মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় সংসদ অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিলটি উত্থাপন করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বিলটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- পুরো আসন নয় অনিয়ম হওয়া কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা থাকবে ইসির, দ্বিতীয়ত বিলটিতে ঋণ খেলাপীদের বিশেষ সুবিধা দেয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেবার আগের দিন পর্যন্ত তারা ঋণ পরিশোধ বা রিসিডিউল করে ঋণ খেলাপির তকমা মুক্ত হলে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে গণ্য হবেন।

এছাড়া নির্বাচন কমিশনের কোন নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হবার পরে আর বাতিল করার ক্ষমতা থাকছে না এ বিলে। এছাড়া আরো বেশ কিছু পরিবর্তন এনে বিলটি পাস করার জন্য মন্ত্রী আনিসুল হক উত্থাপন করলে ধ্বনী ভোটে তা পাস হয়ে যায়।

এর আগে জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, বেগম রওশন আরা মান্নান, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করীম বাবলু বিলটি পাশের তীব্র বিরোধীতা করেন।

তারা বলেন- বিলটি পাশের মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ছাটাই করা হলো। নির্বাচন কমিশন সরকারের নতজানু একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তবে বিলটি পাশের বিষয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, জাতীয় সংসদের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ বিলটি আনা হয়েছে। এখানে প্রথম কথা বলা হয়েছে ৯১ এ নতুন এমেনমন্টে এ যা গণতন্ত্রের পরিপন্থী তা পরিবর্তন করা হয়েছে।

যেমন : ঋন খেলাপীরা যাতে নির্বাচন করতে গেলে আগেই টাকাটা দিয়ে দেয়, সেটা ৭দিনে বদলে ১দিন আগেই দিলে চলবে।

এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে আয়কর সনদ জমা, গণমাধ্যমকর্মীদের ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কতিপয় বিষয়ে আরপিও সংশোধন করা হয়েছে।

এছাড়া গেজেট হওয়ায় আগ পর্যন্ত কোন নির্বাচন নিয়ে কেউ অনিয়মের অভিযোগ থাকলে ইসি তা তদন্ত করে প্রয়োজনে গেজেট হওয়া বন্ধ করতে পারবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে সেখানে কিন্তু সবপক্ষই সন্তোষ প্রকাশ করে ভোটের ফলাফল মেনে নিয়েছে। সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনসহ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ইভিএমের বিষয়ে তিনি বলেন, ইভিএম কিন্তু বিরোধী দল পছন্দ করে না বলে কমিশন ইভিএমে ভোট করতে চায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930