রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন : মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

সরকার পতনের লক্ষ্যে এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৫ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। সন্ধ্যায় প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, আগামীকাল ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক। এরপর গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে অতি শিগগির আমাদের সিদ্ধান্ত আপনাদের (সাংবাদিক) সামনে ঘোষণা করবো। আন্দোলনে সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তার অধিকার আদায় করে নেবে।

তিনি বলেন, বিনা ভোটের সরকার দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর একতরফাভাবে একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দিয়ে দেশের মানুষের সকল আশা-আকাঙ্ক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছে। প্রতিবার নির্বাচন করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে।

এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য যা যা করার দরকার আমরা সেটা করবো। আর আমরা বিএনপির সঙ্গে একমত হয়েছি, যে কর্মসূচি দেবে- সেই কর্মসূচি আমরা মাঠে থেকে পালন করবো।

ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃতে বৈঠকে ১১টি রাজনৈতিক দলের ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এরমধ্যে ছিলেন-জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ড. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১