মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

সমাবেশের অনুমতি, ডিএমপির সহযোগিতার আশ্বাস

আকাশবার্তা ডেস্ক :

আগামী ১২ই জুলাই রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে কথা বলেছেন দলটির নেতারা। এসময় আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে ডিএমপি কমিশনার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি দেবে বিএনপি।

সোমবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা জানান দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা উনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, আমরা একটা সমাবেশ করবো, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আপনারা জানেন আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমাবেশ হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

সমাবেশের অনুমতি না দিলে কি করবেন সেই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এই মুহূর্তে আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই। আশা করি হবো না। আমরা আন্দোলনের মাঠে রয়েছি। আন্দোলন বেগবান করার মধ্য দিয়ে আমরা সমাবেশ সফল করবো।

বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করছি এদেশের জনগণকে সম্পৃক্ত করে একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে পারবো। আমরা ডিএমপিকে অবহিত করেছি। তাদের সহযোগিতা কামনা করছি।

পরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে আমাদের সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছি। অবিলম্বে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের এই সমাবেশ। সমাবেশে বিএনপি ও সমমনা দলগুলো এতে অংশ নেবে। সমাবেশকে সহযোগিতা করার জন্য কমিশনারও আমাদের আশ্বাস দিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও মৌখিক অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১