রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যারা আছেন (তালিকাসহ)

আকাশবার্তা ডেস্ক :

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতির ১০টি পদ বাড়িয়ে ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সহ-সভাপতি পদ বাড়লেও কেন্দ্রীয় কমিটির আকার আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

এবারের কমিটিতে অপরাপর পদের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে, অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড ইনোভেশন) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদকের পদ।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন-রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেলসহ ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে-আব্দুল্লাহ হীল বারী, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিনসহ ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মনসহ ১১ জনকে।

সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনের প্রায় সাত মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। পরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সম্মেলনের ১৩ দিনের মাথায় গত ২০ ডিসেম্বর ছাত্রলীগের সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি একনজরে :

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১