মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনকে আর শস্য রপ্তানি করতে দেবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর ফলে কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনকে আর শস্য রপ্তানি করতে দেবে না মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চুক্তির শর্ত পূরণ না হওয়া পর্যন্ত মস্কো এই চুক্তিতে ফিরবে না। সব পক্ষের দাবি মিটলে তাৎক্ষণিকভাবে মস্কো এই চুক্তিতে ফিরে আসবে।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আজই’ আগের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তবে যত তাড়াতাড়ি রাশিয়ার শর্ত পূরণ হবে তত তাড়াতাড়ি মস্কো এই চুক্তিতে ফিরে আসবে। শস্য চুক্তি আপাতত স্থগিত করা হয়েছে।

ইউক্রেনে যুদ্ধের কারণে অবরুদ্ধ রপ্তানিকে সহজতর করার জন্য বিশ্বব্যাপী খাদ্য সংকটের প্রেক্ষাপটে ২০২২ সালের আগস্টে জাতিসংঘ এবং তুরস্ক কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির উদ্যোগ নেয়।

সোমবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে রাশিয়া বলেছিল, তারা উদ্যোগের অধীনে যথেষ্ট সুবিধা পাচ্ছে না।

জাতিসংঘ বলেছে, ২০২২ সালের আগস্টে রপ্তানি শুরু হওয়ার পর থেকে ৪৫টি দেশে খাদ্যপণ্য রপ্তানি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, চুক্তিটি নবায়ন না করলে খাদ্যের দাম বেড়ে যাবে।

চুক্তি স্থগিত করার ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘকে চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১