মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

স্লোগানে স্লোগানে শোভাযাত্রায় আসছেন আ. লীগের নেতাকর্মীরা

আকাশবার্তা ডেস্ক :

বাদ্যের তালে তালে গান বাজিয়ে ও মিছিলে-স্লোগানে আওয়ামী লীগের শোভাযাত্রায় আসছেন দলটির নেতাকর্মীরা।

ক্ষমতাসীন দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় জড়ো হচ্ছেন।

এখান থেকেই শুরু হবে দ্বিতীয় দিনের ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’। শোভাযাত্রাটি মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে গিয়ে শেষ হবে।
এদিকে শোভাযাত্রা শুরুর আগে সমাবেশে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সেখানেই বক্তব্য দিচ্ছেন তারা।

আওয়ামী লীগের শোভাযাত্রা

ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের কিছুটা সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ শোভাযাত্রার আয়োজন করে। দুপুর ২ টার পর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সাতরাস্তার দিকে আসতে দেখা যায়।

শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোভাযাত্রা উপলক্ষ্যে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১