রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ। শান্তিপূর্ণ পরিবেশই উন্নয়নের পূর্বশর্ত।

শনিবার (২২ জুলাই) সেনা সদর দফতরে সেনাবাহিনী নির্বাচনী পরিষদ-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হচ্ছে সেনাবাহিনী। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। কারণ শান্তিই হলো আমাদের মূল কথা।

শেখ হাসিনা বলেন, সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষার কাজে নয়, বরং দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবিচ্ছেদ্য অংশীদার।

মিয়ানমারের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গারা প্রত্যাবাসনের চেষ্টা চলছে জানিয়ে সেনাবাহিনীর নির্বাচনী পরিষদে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গারা আমাদের কাঁধে বিরাট বোঝা। তারপরও আমরা মিয়ানমারের সঙ্গে ঝগড়া করতে যাইনি, যুদ্ধ করতে যাইনি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, পাশাপাশি আন্তর্জাতিক মহলকেও সক্রিয় করার চেষ্টা করছি যাতে রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারে।

তিনি বলেন, রোহিঙ্গারা ফিরে গেলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক সাশ্রয় হবে। আমরা আমাদের কক্সবাজারকে অনেক উন্নত করতে পারব।

এছাড়া বৈশ্বিক সংকটে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১