মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভিসানীতি দিয়ে লাভ নেই, আমরাই দেশকে বাঁচাবো

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দিবেন- দেন, ভিসানীতি দিবেন- দেন। আমরা ডাল-ভাত দিয়ে মানুষকে খাওয়াবো, আমার দেশকে বাঁচাবো।

শনিবার (২২ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে।

বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য করছে মন্তব্য করে তিনি বলেন, যে হাত অগ্নিসন্ত্রাস করবে, সেই হাত জ্বালিয়ে দিবেন। বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিম, ফেনী-২ আসনেরিএমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১