সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন, নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ (পিপিএম)। মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, সড়ক ও নৌপথে চাঁদাবাজি বন্ধসহ চুরি ডাকাতি রোধে পুলিশি পেট্রোলিং জোরদারকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার, যানজট নিরসনসহ ট্রাফিক পুলিশিং ব্যবস্থাসহ পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান নবাগত পুলিশ সুপার।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হোসাইন, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি মো. শাহাদাত হোসেন টিটো, আরআই (পুলিশ লাইন্স) মো. আব্দুস সামাদ।

বক্তব্য রাখেন-লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক সংবাদকর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031