সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আইন না পড়েই মন্তব্য করছে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

নতুন সাইবার নিরাপত্তা আইনটি না পড়েই বিএনপি মন্তব্য করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপি মন্তব্য করেছে যে, নতুন সাইবার নিরাপত্তা আইন আরও বেশি বিপজ্জনক হবে। তাদের এই মন্তব্য ঠিক নয়। তারা আইনটা না পড়েই এ কমেন্ট করেছেন। উনারাও দেখুক, আপনারাও দেখুন, তারপরে যদি আলাপ করতে চান তখন করব।

আনিসুল হক বলেন, আমি সবসময় বলে আসছি এটা পরিবর্তন হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধন হয়নি। আবার কেউ যদি বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট রহিত করা হয়েছে, সেটাও সম্পূর্ণভাবে ঠিক হবে না। পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনগুলো এতই বেশি যে, যদি আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামটা রাখতাম তাহলে নামটা হতো ডিজিটাল সিকিউরিটি সংশোধিত আইন।

তিনি বলেন, যখন ডিজিটাল আইন পড়তে হতো তখন সঙ্গে ডিজিটাল নিরাপত্তা সংশোধনী আইনটাও সঙ্গে রাখতে হতো। এটা কনফিউজিং হতো। সে জন্য এটাকে সম্পূর্ণ পাল্টিয়ে নতুন এবং সাইবার নামটা রাখা হয়েছে। এটার ব্যাপ্তি বাড়ানোর জন্য সাইবার নিরাপত্তা আইন নাম দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বদলে সাইবার নিরাপত্তা আইন করছে সরকার। তবে আগের আইনে হওয়া মামলা নতুন আইনে নিষ্পত্তির চিন্তা-ভাবনা হচ্ছে। নতুন আইনে শাস্তি কমানো হয়েছে, আগের আইনের অপরাধের মামলা নতুন আইনে নিষ্পত্তির চেষ্টা করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930