রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

বাইডেনকে হত্যার হুমকিদাতা এফবিআইয়ের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওতাহ অঙ্গরাজ্যের এক বাসিন্দা সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়ে অনলাইনে বেশ কিছু পোস্ট করেছিলেন।

ক্রেইগ রবার্টসন নামের ওই হুমকিদাদাকে ধরতে বুধবার তার বাড়িতে অভিযান চালায় এফবিআই।অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।খবর বিবিসির।

স্থানীয় সময় বুধবার (৯ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে সল্টলেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণের প্রোভো শহরে রবার্টসনের বাড়িতে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযান চালায়। ওই অঙ্গরাজ্যে বাইডেনের সফর করার কথা। তার সফরের কয়েক ঘণ্টা আগেই এ ঘটনা ঘটলো।

তবে রবার্টের নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি এফবিআই।বাইডেন ছাড়াও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চার্জ গঠন করা বিচারককেও হত্যার হুমকি দিয়েছিলেন রবার্টসন।

একটি ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, রবার্টসন ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে বন্দুকের ছবি পোস্ট করে বাইডেন এবং অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দেয়া হয়। ম্যানহাটনের এই অ্যাটর্নি ট্রাম্পের বিরুদ্ধে এক পর্নো তারকাকে দেয়া ঘুসের অভিযোগের তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।

রবার্টসন ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমি জানতে পেরেছি যে, বাইডেন ওতাহ অঙ্গরাজ্যে আসছেন। আমি আমার এম২৪ স্নাইপার রাইফেলের ধুলা পরিষ্কার করছি।

রবার্টসনের দুটি ফেসবুক অ্যাকাউন্টে কয়েক ডজন হিংসাত্মক বার্তা এবং কয়েক ধরনের অস্ত্রের ছবি পোস্ট করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১