বুধবার ১৭ই জুন, ২০২৬ ইং ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বৃষ্টি অব্যাহত থাকবে ৩ দিন

আকাশবার্তা ডেস্ক :

আগামী বুধবার পর্যন্ত টানা তিনদিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৩ আগস্ট) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

বর্ষাকালে এ বৃষ্টিপাত স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ১৬ আগস্টের পর বৃষ্টিপাত কমতে পারে।

তবে ২০ আগস্টের পর আবার বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ঢাকার এ সময়ে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতির বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কামাল জানান, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে রবিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে ঝরছে বৃষ্টি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। এছাড়া বৃষ্টির কারণে সড়কে পানি জমে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০