সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ভারত সফরে গেলেন জিএম কাদের

আকাশবার্তা ডেস্ক :

ভারতের আমন্ত্রণে তিন দিনের সফরে দেশটির রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রবিবার (২০ আগস্ট) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা করেন তিনি। সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ দেলোয়ার জালালী।

সংসদ নির্বাচনে জাপার অবস্থান, অংশগ্রহণ এবং জোট গঠনসহ রাজনৈতিক ইস্যু এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে জিএম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারত সফরকালে বিজেপির নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রী পর্যায়ে সাক্ষাৎ হতে পারে জিএম কাদেরের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930