সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে মিরন মেম্বার হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

আইন আদালত ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। নিহত মিরন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর রাতে মিরন স্থানীয় একটি মুদি দোকানে একটি সালিশী বৈঠকের বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ মুখোশপরা বন্দুকধারী দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি করে। এসময় একাধিক গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ৩০ সেপ্টেম্বর মিরনের স্ত্রী অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুুলিশ তদন্ত শেষে ২৫জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এরমধ্যে বিভিন্ন সময় ৩ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়। আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।

তবে মামলার বাদী নিহত মিরনের স্ত্রী তাহমিনা আক্তার এ রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এডভোকেট জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ের সময় সিএনজি মিলন ও রুবেল নামে দন্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক। তারা আদালতে উপস্থিত হননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930