সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রতীকী আদালতে সু চির ফাঁসি

আকাশবার্তা ডেস্ক :

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রতীকী আদালত তৈরি করে দেশটির নেত্রী অং সান সু চির ফাঁসি দেওয়া হয়েছে। এ সময় রায় কার্যকর করে পাথর নিক্ষেপসহ কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের জকসিন বাজারে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা।

প্রতীকী আদালতের বিচারক ছিলেন, মো. অহিদুজ্জামান বাবলু, সহকারী বিচারক ছিলেন শেখ হারুন, আব্দুল আজিম শাকিল। প্রতীকী আদালতের মামলার বাদী ছিলেন স্থানীয় বাঙ্গাখা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজান ভূঁইয়া।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচারের দাবি ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা ও মিয়ানমারে গণহত্যার প্রতিবাদসহ লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তাদের এমন আয়োজন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930