সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

গুজব ছড়াবেন না, মেয়র আনিসুল এখনও চিকিৎসাধীন

আকাশবার্তা ডেস্ক :

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত রয়েছে।শুক্রবার থেকে তার ঘুমের ওষুধ বন্ধ করে দেয়া হয়েছে। মেয়রকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শনিবার (০৯ সেপ্টেম্বর)মেয়রের ছেলে নাভিদুল হকের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী আব্রাউল ইসলাম এতথ্য জানিয়েছেন।

এদিকে, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানামূখী গুজব ছড়ানো হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, আমাকেও ফেইসবুকে অনেকেই গুজবের কথা বলেছেন। তবে লন্ডনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, মেয়র আনিসুল হক এখন আগের চেয়ে একটু ভালো আছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।

সূত্র : আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930