মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ইং ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

স্যাংশনে আমি পরোয়া করি না : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্যাংশনে আমি পরোয়া করি না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজ যে উন্নয়ন সেটা যেন সাসটেইনেবল হয় সেটা আমরা করব। কোনো স্যাংশনকে ভয় পাই না। আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি। বাংলাদেশের জনগণ আমার পরিবার, আমি আমার পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছি।

তিনি বলেন, বিএনপি-জামায়াত একটি সন্ত্রাসী দল।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ করার কথা দিয়েছিলাম। সেটা করেছি। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। এবার হবে স্মার্ট বাংলাদেশ।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন কয়জন মানুষ দরজায় আসে ভাত চাইতে, ভাতের ফ্যান চাইতে? দিন বদলের সনদে বদলে গেছে বাংলাদেশ। সামনের দিন আরও বদলাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’

উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে আমরা তার প্রস্তুতি নিচ্ছি বলেও জানান শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, আজ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মানুষের ওপর আস্থা আছে, বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।

বিএনপি বাংলাদেশের মানুষেল জীবন থেকে ২৯ বছর সময় নষ্ট করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে ৩ বছরে সব গুছিয়ে এনেছিলেন। ঠিক সেই সময় কিছু বিপথগামী তাকে হত্যা করে। এরপর ২১ বছর, আবার ২০০১ থেকে ২০০৮- এই ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবন থেকে নষ্ট হয়েছে। তবে সেটা আমরা গত ১৫ বছরে পূরণ করতে পেরেছি। এখন একটা মর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে। আমাদের সীমিত সম্পদ দিয়েই এসব করেছি। এই গতি যেন থেমে না যায়। কারও কাছে হাত পেতে নয়, বাংলাদেশ তার মর্যাদা নিয়েই চলবে।

মুজিবের বাংলায় কেউ ঠিকানাবিহীন থাকবেনা বলেও জানান বঙ্গকন্যা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১