সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

নিজের গলফ ক্লাবে মায়ের জন্মদিন উদযাপন জয়ের

আকাশবার্তা ডেস্ক :

জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে নানান আয়োজন করলেও সেগুলোতে তেমন একটা অংশগ্রহণ থাকে না বঙ্গকন্যার। তিনি এ দিনটি সাধারণত পরিবারের সঙ্গেই কাটান।

টানা গত ১৫ বছর সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুকন্যা। সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থাকায় এসময়ে তিনি অবস্থান করেন যুক্তরাষ্ট্রে।

এ কারণে করোনার বিরতি বাদে গত দেড় দশক ধরে নিজের জন্মদিন ২৮ সেপ্টেম্বরে তাকে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্রেই।

এবারও প্রধানমন্ত্রী দিনটিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন তিনি।

পরে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যান প্রধানমন্ত্রী। সেদিন নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি।

ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরেক রাজ্য ভার্জিনিয়ায়। সেখানে মায়ের জন্মদিন উপলক্ষে নিজের গলফ ক্লাবে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ (জয়)।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩৭ মিনিটে (যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে নিজের গলফ ক্লাবে নৈশভোজের কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ নিজেই।

পোস্টে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ভার্জিনিয়াতে আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের নৈশভোজ (Ma’s birthday dinner with the family at my golf club in Virginia)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930