সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক :

ছেলে হান্টার বাইডেনের ব্যবসায়িক কার্যকলাপ থেকে লাভবান হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ছেলের ব্যবসা নিয়ে নাকি অজস্রবার মিথ্যা বলেছেন। বাইডেনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন রিপাবলিকানরা। রোববার বিষয়টি নিয়ে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের তদন্ত শুরু করল হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্যদের একটি কমিটি।

সেই হাউস ওভারসাইট কমিটির অভিযোগ, বিদেশে হান্টারের যেসব বিনিয়োগ রয়েছে, তার থেকে প্রেসিডেন্ট শুধু নন, লাভবান হয়েছে তার গোটা পরিবার।

ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারের অভিযোগ, দুর্নীতির এই সংস্কৃতির ব্যাখ্যা চান আমেরিকার মানুষ।জেমস জানিয়েছেন, জো-পুত্র হান্টার এবং তার ভাই ফ্র্যাঙ্কের ব্যাংক সংক্রান্ত নানা তথ্যও তদন্ত কমিটির সামনে পেশ করতে বলা হয়েছে।

যদিও রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, এখনও পর্যন্ত তার সপক্ষে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি তারা।

রিপাবলিকানদের আরও অভিযোগ, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামার আমলেও ডেমোক্র্যাটদের নীতি থেকে লাভবান হয়েছিল বাইডেন পরিবার।

রিপাবলিকানদের এই প্যানেলে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট সদস্যও রয়েছেন। তবে রিপাবলিকান সদস্যেরা ভোট দিয়ে বাইডেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে সক্ষম কি-না, তা স্পষ্ট নয়।

ওভারসাইট কমিটি তাতে সায় দিলেও আমেরিকান সিনেটে গিয়ে সেই প্রস্তাব আটকে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

এ দিকে বাইডেন নিশানা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। অ্যারিজোনায় এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ তুলেছেন, পরের নির্বাচনে জিতে ট্রাম্প ফের ক্ষমতায় এলে এবার দেশের সংবিধানই পুরো পাল্টে দেবেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন বাইডেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930