বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে যুবক শাহ আজিজ ৭ মাস ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতির মো. শাহ আজিজ (২৮) নামের এক যুবক গত ৭ মাস ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সবস্থানে খোঁজলেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ যুবক শাহ আজিজ রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কোলাকোপা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তার গায়ের রং ফর্শা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিলো জিন্সের প্যান্ট ও সাদা শার্ট। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। আজিজ অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া লেখা করেছে।

সাধারণ ডায়েরি ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি শাহ আজিজ বাড়ি থেকে চাকরির খোঁজতে চট্টগ্রামে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

আজিজের বড় ভাই রিপন মাঝি বলেন, আজিজ নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ১ আগস্ট রামগতি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০